সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
প্রসংশা পরাক্রম প্রতাব তোমার
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
১। জঘন্য পাপী আমি অতি দুরাচার
প্রেমে তরালে মোরে প্রেম অবতার
প্রেমের অবতার তুমি দয়ার অবতার
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
২। রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার
সম্পদে-বিপদে সহায় হয়েছ আমার
দয়ার উপর দয়া কত, পেয়েছি তোমার
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
৩। পথে-ঘাটে, মাঠে বান্ধব, হয়েছ আমার
দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার
অনুগ্রহ করিয়াছ কত শত বার
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
-জয়নাথ অধিকারী
দুই লাইন বাদ পড়েছে।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুনপ্রসংশা পরাক্রম প্রতাব তোমার
জয় হোক্ জয় হোক্ যীশু, জয় হোক্ তোমার।
যুক্ত করা হইল।
Ki bad hoyeche bolun
মুছুনধন্যবাদ আপনার সহযোগিতার জন্য। আপনি বাদ পড়া অংশটুকু বলেদিন, যথাযথভাবে অংশটুকু যোগ করা হবে।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন