খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আনন্দে বন্দি দীনবন্ধু, তোমার রাঙ্গা পায়- Anonda Bondi Dino Bondhu

আনন্দে বন্দি দীনবন্ধু, তোমার রাঙ্গা পায়
আমি গা’ব তোমার ঐ যীশু নাম আমার দেখে যাবৎ জীবন রয়।

১। দিয়ে দেখা দুঃখের দুর্দিনে, তুমি করলে উদ্ধার এ অধীনে, আপন গুণে;
তুলে বসালে, এই কাঙ্গালে তোমার চেরণে।
(আমি) ভুলিব না এই করুণা কভু, ভুলিব কেমনে হায়!

২। এই ভিক্ষা আজ মাগে দিনহীন, তোমার ঐ পাদপদ্মে চিত্ত যেন নিত্য থাকে লীন
করি আকিঞ্চন, ওহে ত্রাণঘন, মনে নিশিদিন।
(আমার) ফুরায়ে যা’ক সকল আশা যেন এই আনন্দ না ফুরায়।

২টি মন্তব্য:

  1. ধন্যবাদ। আমি শুধু তথ্যগুলো সংরক্ষণ করেছি। যেহেতু আমি প্রাইভেট কোম্পানীর চাকরীজীবি আমি স্বরলিপি সম্বন্ধে অনভিজ্ঞ। দিতে না পারার জন্য দুঃখিত। অন্য কোথাও থেকে সংগ্রহ করুন।

    উত্তরমুছুন